জাতীয়

স্বতন্ত্র পে-স্কেল দাবি পুলিশের।

সশস্ত্র বাহিনী ও জুডিশিয়াল সার্ভিসের মতো স্বতন্ত্র পে স্কেল চালুর দাবিতে সরকারকে উদ্যোগ নিতে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে পুলিশ বাহিনী । 

রোববার পুলিশ সপ্তাহ উপলক্ষে  বিশেষ কল্যাণ প্যারেডে উপস্থিত প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই দাবি সঙ্গে বিভিন্ন সমস্যা, সংকট ও সম্ভাবনার কথাও তুলে ধরেন পুলিশের কর্মকর্তা - কর্মচারীগণ। 

মহানগর (সিটি) পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মীর আশরাফ আলী বলেন, স্বতন্ত্র পে স্কেল পুলিশের দীর্ঘদিনের দাবি। বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর মতো পুলিশের জন্যও আলাদা বেতনকাঠামো থাকা উচিত।

অনান্য দাবিগুলোর মধ্যে ছিলো, (১ )নন-ক্যাডার পুলিশ কর্মকর্তাদের চাকরি থেকে অবসরের সময় সম্মানসূচক বা অনারারি পদোন্নতি।  (২) মামলার তদন্তের ব্যয় বাড়ানো এবং মোটরসাইকেল কিনতে পুলিশকে সুদমুক্ত ঋণ।  (৩) নির্ধারিত ৮ কর্মঘণ্টার অতিরিক্ত ডিউটির জন্য ওভারটাইম ভাতা এবং সরকারি ছুটির দিনে ডিউটির জন্য ভাতার ব্যবস্থা। (৪)  চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ‘জঙ্গল সলিমপুর’ এলাকায় পুলিশ ও র‍্যাবের দুটি প্রশিক্ষণকেন্দ্র তৈরির ব্যবস্থা গ্রহণ। (৫)৷ আলাদা স্কুল, পুলিশ হাসপাতাল তৈরি, পুলিশের পরিবেশ ইউনিট গঠন, নিয়মিত পদোন্নতি ও পদায়নের দাবি। 

প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে দাবিসমূহ শোনেন তবে পে - স্কেলের ব্যপারে তিনি কোন মন্তব্য করেন নি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও উপস্থিতি ছিলেন। 

গত রবিবার থেকে পুলিশ সপ্তাহ -২০২৬ শুরু হয়েছে চলবে ১৩ই মে পর্যন্ত। এবারের প্রতিপাদ্য বিষয় আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ"। 


মতামত দিন